চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের হাজীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার

2024-09-21T11:59:22+00:00
2024-09-21T12:44:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৯ এএম  আপডেট: ২১.০৯.২০২৪ ১২:৪৪ পিএম  (ভিজিট : ১৫২)
X

চাঁদপুরের হাজীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  তবে তার পরিচয় জানা যায়নি।  এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। 

হাজীগঞ্জ বাজারে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। রাতে সেখানে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক হাজীগঞ্জ বাজারে দলীয় এক সভায় হাজীগঞ্জ বাজার, বাস ও সিএনজি স্ট্যান্ড দখলে নেওয়ার বিষয়ে দলীয় লোকজনকে নির্দেশ প্রদান করেন।  তার 'দীর্ঘ ১৫ বছর এসব স্থান আওয়ামী লীগের দখলে ছিল, এখন এগুলো আমাদের দখলে নিতে হবে' এমন নির্দেশনা পেয়ে সেখানে উপজেলা বিএনপির সভাপতি ইমাম হোসেন ও পৌর যুবদল আহ্বায়ক সেলিম মিজির গ্রুপের আধিপত্য সৃষ্টি হয়। একে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে গতকাল রাত ১টায় উত্তেজনা ও সংঘর্ষ হয়। 

শুক্রবার সন্ধ্যার পর পুনরায় সংঘর্ষ শুরু হলে তা রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। হাজীগঞ্জ বাজারে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুরো বাজারের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন। এর ফলে চাঁদপুর-কুমিল্লা সড়কে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। এখনো সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, আমরা খবর পেয়ে রাতে সেনাবাহিনীর সহায়তায় বাজারে অবস্থান নিয়ে পরিবেশ শান্ত করেছি। তবে হাজীগঞ্জ সরদার বাড়ি ও টোরাগড় এলাকার বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। অনেকেই আহত হয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy