সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহন আলী (৩৮) নামে এক সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করে

2024-09-21T13:54:44+00:00
2024-09-21T13:54:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৪ পিএম   (ভিজিট : ১১৯)
X

নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহন আলী (৩৮) নামে এক সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 

এলাকাবাসী সুত্রে জানা যায়, মোহন আলী দীর্ঘদিন পলাতক থাকার পরে গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দমদমা এলাকায় একটি বাড়িতে তার সহযোগীদের নিয়ে তাঁস খেলা অবস্থায়  স্থানীয় বিএনপির কিছু লোকজন তাকে ধরে  থানায় নিয়ে যায়। 
 
সেচ্ছাসেবক লীগ নেতা মোহন আলী সিংড়া উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের পশ্চিম মাগুরা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। তার  বিরুদ্ধে পূর্বে সিংড়া উপজেলা প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও ইটালী ইউনিয়নের মারামারির দুইটি মামলা ছিল বলে জানা যায়। 

সিংড়া থানার অফিসার ইনচার্জ  (তদন্ত) আকবর আলী বলেন, আসামিকে মারামারির মামলা দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy