কোল্ডস্টোর নির্মাণের আশ্বাসে কৃষি কর্মকর্তাদের মতবিনিময়

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর অঞ্চলে ফল ও সবজি বৃদ্ধি ও এর রক্ষণাবেক্ষণার এবং এলাকায় একটি বিশেষায়িত কোল্ডস্টোর নির্মাণের বিষয়ে স্থানীয় কৃষকদের

2024-09-21T16:24:24+00:00
2024-09-21T16:24:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোল্ডস্টোর নির্মাণের আশ্বাসে কৃষি কর্মকর্তাদের মতবিনিময়
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৪ পিএম   (ভিজিট : ১৩৫)
X

যশোর অঞ্চলে ফল ও সবজি বৃদ্ধি ও এর  রক্ষণাবেক্ষণার এবং এলাকায় একটি বিশেষায়িত কোল্ডস্টোর নির্মাণের বিষয়ে স্থানীয় কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভা শনিবার সকালে যশোর সদর উপজেলার বারিনগর ছোট হৈবতপুর  ব্রিজ সংলগ্ন মাঠে  যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় স্থানীয় কৃষকদের মধ্যে শাকসবজি রক্ষণাবেক্ষণ ও কৃষি খেত ও শাকসবজি চাষাবাদ সম্পর্কে ও এর সমাধানের লক্ষ্যে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক মোঃ মাজেদুল হক, নুরুল হাসান সাগর, ওবায়দুর রহমান বাবু ও শ্যামল বাবু।

মতবিনিময় সভায় এ সময় কৃষকদের মাঝে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থ ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মোঃ আখতারুজ্জামান খান। 

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. সালাউদ্দিন পলাশ, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাদী হাসান, স্থানীয় কৃষি কর্মকর্তা একরামুল হোসেন হুমায়ুন কবির সহ আরো অনেকে।

কৃষি কর্মকর্তারা এলাকার কৃষকদের মাঝে আশ্বস্ত করেন, অচিরেই এলাকায় জায়গা নির্ধারণ করে একটি এলাকার সবজি রক্ষণাবেক্ষণ করার জন্য একটি বিশেষায়িত কোলস্টোর নির্মাণ করা হবে। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy