পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার শশিনগর গ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধূ সোনিয়া আক্তার (২৫) আত্মহত্যা করে।আড়াই বছর পূর্বে শশিনগর গ্রামের মোঃ আমিরুল

2024-09-21T16:38:59+00:00
2024-09-21T16:38:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১০২)
X

বগুড়ার শশিনগর গ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধূ সোনিয়া আক্তার (২৫) আত্মহত্যা করে।  

আড়াই বছর পূর্বে শশিনগর গ্রামের মোঃ আমিরুল ইসলাম এর ছেলে মো: শরিফুল ইসলাম এর সাথে  বগুড়া মাটিডালি এলাকার সোনিয়া আক্তারের বিবাহ হয়। বিয়ের পর বেশ কিছুদিন যাবৎ স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিলো। 

এমতাবস্থায় সোনিয়া আক্তার তার বাবার বাড়িতেই ছিল। গত কিছুদিন  পূর্বে তার বাবা তাকে  শ্বশুর বাড়িতে রেখে যায়। নিহতের স্বামী  শরিফুল ইসলাম গার্মেন্টসে চাকরি করার সুবাদে ঢাকায় বসবাস করে। 

এদিকে সোনিয়া আক্তার তার  শ্বশুর- শাশুড়ির সাথে স্বামীর বাড়িতেই থাকতো। এমতবস্থায় শনিবার সকালে শ্বশুর মোঃ আমিরুল ইসলাম সোনিয়া আক্তার এর নিকট কিছু টাকা চায়। সে শ্বশুরকে টাকা দিলে শ্বশুর টাকা নিয়ে চলে যাওয়ার পর ভিকটিম শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। 

উক্ত ঘটনায় নন্দীগ্রাম থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় প্রেরন করে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy