নালিতাবাড়ীতে বিদ‍্যুত স্পৃষ্টে ১ যুবক নিহত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে নিজ চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নন্নী

2024-09-21T16:55:50+00:00
2024-09-21T16:55:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে বিদ‍্যুত স্পৃষ্টে ১ যুবক নিহত
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১০৬)
X

শেরপুরের নালিতাবাড়ীতে নিজ চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম নিশিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাহিন মিয়া (৩৮)। তিনি ওই গ্রামের মৃত আতর আলী ছেলে৷

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মত শাহিন মিয়া শনিবার সকালে দোকানে চা তৈরি করার জন্য চুলায় সেট করে রাখা মিনি বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত ছেড়া তার হাতে লেগে বিদ্যুৎতায়িত হন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নন্নী বাজার স্বাস্থ‍্য কেন্দ্র ও পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷ 

এব‍্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy