হত্যার হুমকি দিয়ে সরকারি জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর রামনগর ইউনিয়নে বাহালি পাড়া কাচারী বাজারের সরকারী জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একই

2024-09-21T17:15:28+00:00
2024-09-21T17:15:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হত্যার হুমকি দিয়ে সরকারি জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৫ পিএম   (ভিজিট : ৩১০)
X

নীলফামারীর রামনগর ইউনিয়নে বাহালি পাড়া কাচারী বাজারের সরকারী জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একই পরিবারের মৃত ছাদাখাতুল বারীর ছেলে মো:নুরুজ্জামান (৫৫) ছোট ভাই মো: সিদ্দিক,(৪০) ছেলে মো: রানা (৩৫) এর বিরুদ্ধে। 

স্থানীয় কাঠ ব্যবসায়ী মো: জহুরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মোঃ জহুরুল ইসলাম জানান আমার ফার্নিচার ও ঘড়ির দোকানের সামনের অংশ ভাঙচুর করে, প্রশাসনের অনুমতি ছাড়াই ইট সিমেন্ট দিয়ে পাকা স্থাপনা তৈরি করছে। 

বাধা দিতে গেলে আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে ও হুমকি প্রদর্শন করে যে এই এলাকা থেকে দোকান সরিয়ে না নিলে হত্যা করার হুমকি প্রদর্শন করে।

জানতে চাইলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: মলি আক্তার জানান, বিষয়টি দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy