এবার চোর সন্দেহে আরেক যুবককে গণপিটুনিতে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হোসেন মোল্লা নামে এক যুবকের মৃত্যু

2024-09-21T21:02:11+00:00
2024-09-21T21:02:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার চোর সন্দেহে আরেক যুবককে গণপিটুনিতে হত্যা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০২ পিএম   (ভিজিট : ৬৬৫)
X

রাজবাড়ীর কালুখালী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হোসেন মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত নাজমুল হোসেন মোল্লা (৩২) ফরিদপুর মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের আহম্মেদ মোল্লার ছেলে। এর আগে শনিবার ভোরে রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামে চোর সন্দেহে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার ভোরের দিকে হরিণবাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিন ব্যক্তি যাচ্ছিলেন। তাদের মধ্যে একজনের মাথায় বিদ্যুতের ট্রান্সমিটার ছিল। এলাকাবাসী তিনজনকে ধাওয়া দেয়। এ সময় দুজন পালিয়ে গেলেও নাজমুল এলাকাবাসীর হাতে ধরা পড়ে। পরে চোর সন্দেহে নাজমুলকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের সিঁড়িতে কে বা কারা আহত অবস্থায় এক যুবককে ফেলে রেখে যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সে নিজের নাম-ঠিকানা শুধু বলতে পেরেছিল। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিষয়টি কালুখালী থানার পুলিশকে জানানো হয়েছে।

থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কালুখালী থানায় মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও খাগড়াছড়িতে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফ এইচ) হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy