গৌরনদীতে বাস চাপায় নিহত ২

গৌরনদী প্রতিনিধি

সারাবাংলা

গৌরনদীতে যাত্রীবাহী সাকুরা পরিবহনের চাপায় মোটরসাইকেল চালক লাভলু মাঝি ও আরোহী সেন্টু মৃধা নিহত হয়েছে।বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লা বাসস্ট্যান্ডে

2024-09-22T13:20:06+00:00
2024-09-22T13:20:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে বাস চাপায় নিহত ২
গৌরনদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১:২০ পিএম   (ভিজিট : ১৮৫)
X

গৌরনদীতে যাত্রীবাহী সাকুরা পরিবহনের চাপায় মোটরসাইকেল চালক লাভলু মাঝি ও আরোহী সেন্টু মৃধা  নিহত হয়েছে। 

বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লা বাসস্ট্যান্ডে  শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে লাভলু মাঝি  ও উপজেলার নন্দনপট্টি গ্রামের সফি মৃধার ছেলে সেন্টু মৃধা । 

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, দুর্ঘটনার পরপর  ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ গুরুত্বর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর লাভলু মাঝিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরোহী সেন্টু মৃধা মারা যায়। দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy