গৌরনদীতে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কোরআন প্রতিযোগীতা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কোরআন প্রতিযোগীতা ও আলোচনা সভা এবং শহীদ

2024-09-22T15:36:48+00:00
2024-09-22T15:36:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কোরআন প্রতিযোগীতা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৬ পিএম   (ভিজিট : ৩৩৯)
X

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কোরআন প্রতিযোগীতা ও আলোচনা সভা এবং শহীদ মিনার উদ্ধোধন ও বৃক্ষরোপন করা হয়েছে। 

হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে সকালে শহীদ মিনার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। পরে বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠাতা মুহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী শাহেদ আহম্মেদ চৌধুরী, ব্যাংক্কার মোঃ মশিইর রহমান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। 

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বেনজির আহম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রাসেল সিকদার সহ অন্যান্যরা। 

শেষে স্কুল ক্যাম্পাসে গাছের চারা রোপন করা হয়। শহীদ মিনার উদ্ধোধন শেষে ভাষা শহীদ ও জুলাই ও আগষ্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy