নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন মা

কুয়াকাটা প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ দিনের এক নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন এক মা।গতকালশনিবাররাত আটটার দিকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে

2024-09-22T16:31:14+00:00
2024-09-22T16:31:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন মা
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩১ পিএম   (ভিজিট : ১৭৩)
X

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ দিনের এক নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন এক মা। 

গতকাল শনিবার রাত আটটার দিকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে। 

বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনের তত্বাবধানে রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শেষ বিকালে ওই মা তার নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ০৮ নম্বর কেবিনে বসেন। রাত আটটার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন।

শিশু ওয়ার্ডের ০৮ কেবিনের পাশের কেবিনের ভর্তি শিশুদের অভিভাবক তানিয়া ও শিরিনা জানান, সন্ধ্যায় বুকের দুধ পান করিয়ে ওই মা নবজাতককে ঘুম পাড়ান। পরে আমাদেরকে তিনি দুইতলা থেকে নিচে একটু কাজ আছে বলে চলে যান। 

এসময় সে তার নবজাতককে আমাদের দেখে রাখতে বলেন। কিছুক্ষন পর ওই নবজাতটির ঘুম ভাঙলে কান্নাকাটি শুরু করে। পরে আমরা পুরো হাসাপতালে খোজাখুজি করেও তাকে আর পাইনি।

কলাপাড়া হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার জে এইচ খান লেলিন বলেন, হয়তো অভাবের তাড়না বা অন্য কোন কারনে ওই নবজাতককে রেখে তার মা পালিয়েছেন। আমরা নবজাতকটিকে অন্য সিজারের রোগীর মাধ্যমে দুধ পানের ব্যবস্থা করেছি। বর্তমানে আমাদের তত্ত্বাবধানে রয়েছে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ বলেন, নবজাতকটির মাকে খুজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দত্তক দেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy