পুলিশ সবার বন্ধু নয়, ভালো মানুষের বন্ধু; নবাগত ওসি জাহিদুল ইসলাম

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

পুলিশ সকল জনগণের বন্ধু নয়, ভালো মানুষের বন্ধু হতে চাই। সমাজের অপরাধীরাও জনগণ, তাদের বিরুদ্ধে অবস্থান কঠোর হবে।

2024-09-22T16:38:05+00:00
2024-09-22T16:38:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুলিশ সবার বন্ধু নয়, ভালো মানুষের বন্ধু; নবাগত ওসি জাহিদুল ইসলাম
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১২২)
X

"পুলিশ সকল জনগণের বন্ধু নয়, ভালো মানুষের বন্ধু হতে চাই। সমাজের অপরাধীরাও জনগণ, তাদের বিরুদ্ধে অবস্থান কঠোর হবে। সমাজে অপরাধীর সংখ্যা কম, তাই ভালো মানুষগুলোকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে অপরাধ নির্মূল করতে হবে।" 

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মানিকগঞ্জের সিঙ্গাইর থানার নবাগত ওসি মো. জাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম বার এসব কথা বলেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে থানার গোলঘরে সিঙ্গাইর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, মাদক হচ্ছে রাষ্ট্রের ক্যান্সার। ক্যান্সার নিয়ন্ত্রণ করলে দেহের আবার ক্ষতি হয়। তেমনি মাদক নিয়ন্ত্রণ নয় একেবারে নির্মূল করতে হবে। সমাজে এই ব্যাধি ছেয়ে গেছে। দেশের সকল স্তর থেকে বৈষম্য দূর করতে হবে।

সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি মো. মোবারক হোসেন, সদস্য সচিব আজকের পত্রিকা ও গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি মো. সুজন মোল্লা, আনন্দ টিভির প্রতিনিধি মো. মোশাররফ মোল্লা, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. মশিউর রহমান শামীম, আমার সংবাদের প্রতিনিধি মো. হাবিবুর রহমান রাজিব, আনন্দ মেলা পোর্টালের মিজানুর রহমান, দৈনিক ঢাকা প্রতিদিনের মো. জশিম উদ্দিন সরকার।

এসময় উপস্থিত ছিলেন বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ, দৈনিক সকালের সময়ের মিলন মাহমুদ, দৈনিক বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, এশিয়ান টিভির মো. ইমরান হোসেন, দৈনিক ভোরের বাণীর মামুন হোসেন, জেটিভির আব্দুল গফুর, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মো. আতিকুল ইসলাম, মোবি বাংলার মো. সানোয়ার হোসেন, দৈনিক আলোকিত সকালের শাহাদাত হোসেন সাইম।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy