ভালুকায় দোকান ভাংচুর ও লুটপাট

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভালুকা

2024-09-22T17:20:56+00:00
2024-09-22T17:20:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় দোকান ভাংচুর ও লুটপাট
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২০ পিএম   (ভিজিট : ১৪৪)
X

ময়মনসিংহের ভালুকায় পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত "নিউজ কর্ণার" নামক পত্রিকা এজেন্সি'র দোকানে হামলার ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহ মোঃ হাছান আলী বাদী ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়,  দীর্ঘ দিন যাবত ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি দোকান ঘর সিকিউরিটি প্রদান করে চুক্তিবদ্ধ হয়ে আব্দুর রহমান'র কাছ থেকে ভাড়া নিয়ে ভুক্তভোগী শাহ মোঃ হাছান আলী পত্রিকা ব্যবসা পরিচালনা করে আসছিলো। 

পরবর্তীতে আব্দুর রহমান ভুক্তভোগী ব্যবসায়ী শাহ মোঃ হাছান আলী'কে দোকান ঘরটি ছেড়ে দিতে বললে ভুক্তভোগী ব্যবসায়ী  সিকিউরিটি বাবদ আব্দুর রহমানকে দেওয়া ৮৫,০০০ টাকা ফেরত চাইলে আব্দুর রহমান সিকিউরিটি সমূদয় টাকা ফেরত না দিয়ে আদালতে উচ্ছেদ মামলা দায়ের করেন। পরে  সিকিউরিটির টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী দোকান ঘরটি তার নিজ দখলে রেখে ব্যবসা কার্য পরিচালনা করছিলেন। 

এক পর্যায়ে  আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সময়ে শনিবার (২১সেপ্টেম্বর) সকালে আব্দুর রহমান ও অজ্ঞাত ১৫-২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী শাহ মোঃ হাছান আলী'কে উচ্ছেদ করার উদ্দেশ্যে বেআইনি ভাবে দোকান ঘরে অতর্কিত হামলা চালিয়ে ঘরের ইটের দেয়াল, শার্টার, টিনের চাল ভাংচুর, আসবাব পত্র ও দোকানের মালামাল লুট করে  ৫,২০,০০০ (পাঁচ  লক্ষ বিশ হাজার) টাকার ক্ষতি সাধন করে  দোকান ঘরটি আব্দুর রহমান বেআইনিভাবে দখলে নিয়ে খুন জখমের হুমকি প্রদান করে।

উক্ত ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহ মোঃ হাছান আলী জানান, দীর্ঘদিন যাবত আমি দোকান ঘরটি ভাড়া নিয়ে আমার ব্যবসা পরিচালনা করে আসছিলাম। হঠাৎ দোকান মালিক আমাকে দোকান ঘরটি ছেড়ে দিতে বললে আমার দেওয়া সিকিউরিটির টাকা ফেরত চাইলে আমাকে টাকা ফেরত না দিয়ে আমার বিরুদ্ধে আদালতে উচ্ছেদ মামলা দায়ের করে। 
 
পরে আদালতের সিদ্ধান্ত পাওয়ার অপেক্ষায় দোকান ঘরটিতে আমার ব্যবসা কার্য পরিচালনা করতে থাকলে এক পর্যায়ে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সময়ে আব্দুর রহমান সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার পরিচালনাকৃত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে ক্ষতি সাধন করে অবৈধ ভাবে নিজ দখলে নেয়।

এ ঘটনায় ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দোকান ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy