কক্সবাজারে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সদস্যরা। তার নাম জাহাঙ্গীর আলম। তাকে

2024-09-22T17:44:22+00:00
2024-09-22T17:44:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১৭২)
X

কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সদস্যরা। তার নাম জাহাঙ্গীর আলম। তাকে পাচারে সহযোগীতা করার অভিযোগে সিএনজি অটোরিক্সা চালককেও আটক করা হয়। 

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা। 

আটক জাহাঙ্গীর আলম (৫০) ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টে কর্মরত কনস্টেবল। এছাড়া তাকে বহনকারী সিএনজি অটোরিক্সা চালক শামসুল আলম (৩২) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। 

সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান- গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজি অটোরিক্সায় তল্লাশী করা হয়। এসময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেয়। তার ব্যাগ তল্লাশী করে ৩৫ হাজার ইয়াবা পাওয়ায় যায়। তাকে ইয়াবা পরিবহনে সহযোগিতা করার অপরাধে সিএনজি চালক শামসুলকেও আটক করা হয়। 

তিনিও জানান- তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কনস্টেবল ঢাকা জেলা কোর্টে কর্মরত। পূর্বে তিনি দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে চাকরিরত ছিল বলেও জানান ডিএনসি কক্সবাজারের এই কর্মকর্তা। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy