‘মধু হৈ হৈ’ গানের তালে তালে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় খুটির সঙ্গে বেঁধে গান গেয়ে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

2024-09-23T11:44:30+00:00
2024-09-23T14:46:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘মধু হৈ হৈ’ গানের তালে তালে যুবককে পিটিয়ে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৪ এএম  আপডেট: ২৩.০৯.২০২৪ ২:৪৬ পিএম  (ভিজিট : ১০৫২)
X

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় খুটির সঙ্গে বেঁধে গান গেয়ে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ১৪ আগস্টের হলেও গেল শনিবার এটি ফেসবুকের মাধ্যমে প্রকাশ পায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘মধু হইহই’ গান গেয়ে ওই যুবককে পেটানো হচ্ছিল। এ ঘটনায় এরইমধ্যে নিহতের চাচা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেছেন।

জানা গেছে, শাহাদাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন পাঁচবাড়ীয়ার নদনা গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে। থাকতেন নগরীর বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে।

এজাহারে বলা হয়, গেল ১৩ আগস্ট দুপুরে বাসা থেকে বের হন শাহাদাত। এর পর গভীর রাত পর্যন্ত স্বামী বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন স্ত্রী শারমিন। পরদিন রাত সাড়ে ৯টার দিকে ফেসবুকে মামলার বাদী নগরের প্রবর্তক মোড় বদনাশাহ মিয়া (রহ.) মাজারের বিপরীতে সড়কের পাশে শাহাদাত হোসেনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

এর আগে, রাত ৯টার দিকে খবর পেয়ে নগরের পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাহাদাত হোসেনের নিথর দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, গেল ২১ সেপ্টেম্বর এক যুবককে দুই হাত বেঁধে গান গেয়ে উশৃঙ্খল কিছু জনতার মারধরের একটি ভিডিও তাদের নজরে আসে। সেই ভিডিওটি বিশ্লেষণ করে জানা যায়, মারধরের শিকার যুবকটিই শাহাদাত হোসেন। তারা শাহাদাত হোসেনের স্ত্রীকে ওই ভিডিওটি দেখালে তিনি যুবকটি তার স্বামী বলে শনাক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy