নাটোরে ইউপি চেয়ারম্যান কে বের করে দিল বিএনপি নেতাকর্মীরা

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বের করে দিয়েছে বিএনপি নেতা কর্মীরা। রবিবার দুপুরে সদর

2024-09-23T13:39:12+00:00
2024-09-23T13:39:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাটোরে ইউপি চেয়ারম্যান কে বের করে দিল বিএনপি নেতাকর্মীরা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৯ পিএম   (ভিজিট : ১২১)
X

নাটোরে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বের করে দিয়েছে বিএনপি নেতা কর্মীরা। রবিবার দুপুরে সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু পরিষদ কার্যালয়ে বসে ছিলেন। হঠাৎ তিন থেকে চারজন যুবক সেখানে এসে তাকে ইউনিয়ন পরিষদ থেকে চলে যেতে বলেন। 

চেয়ারম্যান বসে কথা বলতে চাইলে তারা কথা না বলে দ্রুত ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে যেতে তাগাদা দিতে থাকেন। একপর্যায়ে বাধ্য হয়ে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু তার কার্যালয় থেকে বের হয়ে চলে যান।

ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু জানান, টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করে আমার রুমে যেয়ে বসতেই বিএনপির কিছু লোকজন এসে বলে বাহিরে চলেন কথা আছে। কি কথা এখানেই বলতে বললে তারা উত্তেজিত হয়ে পরে। 

একপর্যায়ে বাধ্য হয়েই বাহিরে গেলে তারা বলে, 'আপনি আর ইউনিয়ন পরিষদে আসবেন না, বাসাতেই থাকবেন'। সেখানে স্থানীয় বিএনপির ফজলুর রহমান, রাজিব, সুমন এরা ছিল বাহিরে থেকে মফিজ, লাবু নেতৃত্ব দিয়েছে। এর আগে এরাই ইউনিয়ন পরিষদে ঢুকে  পরিষদের সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে বলে হুমকি দিয়েছিল।

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যানরা যদি দুর্নীতি করে থাকে কিংবা অন্য অভিযোগ থাকে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেয়া দরকার। কাউকে জোরপূর্বক বের করে দেওয়া উচিত নয়, এটা অন্যায়। 

আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সবাইকে শান্ত থাকার আহ্বান করেছেন, এবং তৃনমুল নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন কোন ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়। যদি কেউ অন্যায় করে সেটা যাতে আইনিভাবে মোকাবেলা করে, আইন নিজের হাতে তুলে না নেয়।

এবিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আকতার জাহান সাথী বলেন, বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠানো হয়। ততক্ষণে চেয়ারম্যান চলে যায়। টিসিবির পণ্য সুষ্ঠুভাবে বিতরণ হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy