কক্সবাজারের উখিয়ায় ৭২০ পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক আটক

উখিয়া কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

সোমবার (২৩ ই সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উখিয়া থানাধীন ১৪ এপিবিএনের নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প

2024-09-23T15:54:11+00:00
2024-09-23T15:54:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারের উখিয়ায় ৭২০ পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক আটক
উখিয়া কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৯৯)
X

সোমবার (২৩ ই সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উখিয়া থানাধীন ১৪ এপিবিএনের নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৬ সিআইসি অফিসের সামনে ইটের সলিং রাস্তার উপর অভিযান চালিয়ে ৬ নম্বর ক্যাম্পের ডি ৮ ব্লকের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে মোঃ শফিক (২৪), কে আটক করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত কোমরের লুঙ্গির ডান পাশের কোচ হতে ৭২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত’সহ উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy