বিএনপির ১৬ নেতাকর্মীর নামে চাঁদাবাজি মামলা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র ১৬ জন নেতা-কর্মীর নামে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।থানায় মামলা সূত্রে

2024-09-23T18:22:42+00:00
2024-09-23T18:42:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির ১৬ নেতাকর্মীর নামে চাঁদাবাজি মামলা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২২ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৪ ৬:৪২ পিএম  (ভিজিট : ৪৪৩)
X

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র ১৬ জন নেতা-কর্মীর নামে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। 

থানায় মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের সাবেক যুবদলের সহ-সভাপতি আতা সরদার গত ১৮ সেপ্টেম্বর তার নিজ ছয়গ্রাম এলাকায় একটি রাস্তার কাজ করতে গেলে ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক মনিরুজ্জামান ইসমাইল ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। 

পরে ওই ঘটনা নিয়ে পরদিন বিকেলে স্থানীয় বিএনপি নেতারা রত্নপুর ইউনিয়ন পরিষদের নিচে ইউনিয়ন পরিষদের বৈঠকখানায় সালিস বৈঠকে বসেন। তখন রাস্তার কাজের জন্য চাঁদার বিষয়ে আলোচনা হলে ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক মনিরুজ্জামান ইসমাইল ক্ষিপ্ত হয়ে আতা সরদারকে মারধর করে।

পরে ২য় দফায় ইসমাইলের নেতৃত্বে ১৫-২০জন আবারও আতার উপর হামলা করে। এসময় আতার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে আতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এঘটনায় আতা সরদার বাদী হয়ে রোববার রাতে আগৈলঝাড়া থানায় ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক মনিরুজ্জামান ইসমাইল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামসুল হক খোকন, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আবু সালে জুয়েল, রত্নপুর ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক লাল মিয়া হাওলাদারসহ ১৬ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা দায়ের করে। 

মামলার বাদী আতা সরদার জানান, বিএনপি পদবী ব্যবহার করে তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করাসহ অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। স্থানীয় মিস্ত্রিপাড়া পানের হাট থেকে চাঁদা তোলা ও সরকারি জায়গা দখল করে দোকানপাট করে ভাড়া বাবদ চাঁদা উঠায়। তাহার অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করতে কেউ সাহস পায় না। আমি একটি রাস্তার কাজ করতে গেলে ইসমাইল আমার কাছে চাঁদা দাবি করে। তার চাঁদার দাবীকৃত টাকা না দেয়ায় আমাকে তারা মারধর করে।
 
অভিযুক্ত ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক মনিরুজ্জামান ইসমাইল জানান, একটি রাস্তার কাজ নিয়ে আতা সরদারের সাথে বাকবিতন্ডা হয়। তার কাছে কোন চাঁদা দাবি করা হয়নি। 

এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, একটি রাস্তার কাজ নিয়ে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন আতা সরদার। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy