৮ ঘন্টা পর চালু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

চলমান শ্রমিক আন্দোলনের কারনে সকাল নয়টা থেকে টানা আট ঘন্টা বন্ধ থাকার পর বিকেল সোয়া চারটার দিকে সচল

2024-09-23T18:28:25+00:00
2024-09-23T18:28:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৮ ঘন্টা পর চালু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৮ পিএম   (ভিজিট : ২২৯)
X

চলমান শ্রমিক আন্দোলনের কারনে সকাল নয়টা থেকে টানা আট ঘন্টা বন্ধ থাকার পর বিকেল সোয়া চারটার দিকে সচল হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশ। আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। 

এদিকে টানা ৮ ঘন্টা এই মহাসড়ক বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ট্রাফিক বিভাগের তথ্য মতে রাজধানী লাগুয়া জেলা হওয়ায় গাজীপুরের যানজটের প্রভাব পরেছে ঢাকাতেও। 

প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে চারটার) ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গাজীপুরের মাওনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যদিও ভোগরা বাইপাস দিয়ে টঙ্গী স্টেশন রোড হয়ে ঢাকা ঢোকার বিকল্প সড়কটি ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে ট্রাফিক বিভাগ। 

জানা যায়, ৪ দফা দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে সিজন্স ড্রেসেস লিমিটেড নামের একটি পোষাক কারখানার শ্রমিকরা। সোমবার সকাল নয়টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খাঁ পাড়া এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। এসময় ওই মহাসড়কের দুই পা‌শে যান চলাচল বন্ধ হ‌য়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী সাধারণ যাত্রীরা। 

আ‌ন্দোলনরত শ্রমিকরা জানায়, তিন মা‌সের বেতন, তিন বছ‌রের ছু‌টির টাকা, ফেব্রুয়ারি ও মার্চের ওভারটাইমের টাকা এখনো পরিশোধ করা হয়নি। আমরা প্রথমে আন্দোলন করার পর এক মাসের অর্ধেক বেতন দিয়েছে। আমাদের ঘর ভাড়া দিতে পারছিনা। এই অবস্থায় আমরা কি করবো ভেবে পাচ্ছিনা। এক পর্যায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছি। বেতনভাতা প্রতিমাসের ৭ তারিখের ভিতরে পরিশোধ করার দাবি জানান তারা। 

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারি পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, যৌথবাহিনীর সহায়তায় শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy