সাবেক আইজিপি মামুন ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে ইসমামুল হক (১৬) নামে একজন গুলিতে নিহত হন।এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার

2024-09-24T11:50:29+00:00
2024-09-24T11:50:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক আইজিপি মামুন ৪ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫০ এএম   (ভিজিট : ১৮১)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে ইসমামুল হক (১৬) নামে একজন গুলিতে নিহত হন। 

এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনকে ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাকে আদালতে আনা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, চানখারপুলে গুলির ঘটনায় গত ৫ আগস্ট মোহাম্মদ ইসমামুল হক নামে একজন নিহত হন। এ ঘটনায় গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও অনেককে অজ্ঞাত দেখিয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy