শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্য দূরীকরণসহ মাধ্যমিক স্তরের বেসরকারী স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন

2024-09-24T14:14:21+00:00
2024-09-24T14:14:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৪ পিএম   (ভিজিট : ২৪৮)
X

বৈষম্য দূরীকরণসহ মাধ্যমিক স্তরের বেসরকারী স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন গুরুদাসপুরের শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। 

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন রাখা ও শিক্ষা সংষ্কার কমিশন গঠনপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের একদফা দাবি জানান উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ। 

এর আগে গুরুদাসপুরের ইউএনও’র মাধ্যমে শিক্ষক-কর্মচারীরা শান্তি শৃঙ্খলভাবে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক মো. আলমগীর, অধ্যক্ষ লুৎফর রহমান, প্রধান শিক্ষক শের-এ আলম, মাহাবুবুল হাসান লাবু, মাসুদুল হক আলেক, নিগার সুলতানা, ইউসুফ আলী ও আব্দুল্লাহ আল মামুন। 

ইউএনও সালমা আক্তার বলেন, শিক্ষক-কর্মচারীদের দাবি সম্বলিত স্মারকলিপি তাৎক্ষণিকভাবে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy