মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের

2024-09-24T14:32:21+00:00
2024-09-24T14:32:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩২ পিএম   (ভিজিট : ৩২১)
X

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ভূঞাপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সোবাহান, টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, নিকরাইল বেগম মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অর্চনা শর্মা, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেসি ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম তালুকদার, কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হালিমুজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা বলেন- মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় সকল বৈষম্য দূর করে জাতীয়করণের মাধ্যমে সরকারিভাবে বেতন ভাতা ও সকল সুযোগ-সুবিধা প্রদান করা সহ বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী  করতে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ডাক দেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy