ঈশ্বরদীতে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের

2024-09-24T15:40:22+00:00
2024-09-24T15:40:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪০ পিএম   (ভিজিট : ১১৯)
X

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ফারুক ইব্রাহিম তারেক (৩৫) ও দাশুড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রেজাউল করিম ভোলা (৪০)। 

রবিবার ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে তারেক ও ভোলাকে দাশুড়িয়ার ভাড়ইমারি থেকে গ্রেফতার করে র‌্যাব-১২ পাবনার সদস্যরা।

গ্রেফতারকৃত দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ফারুক ইব্রাহিম তারেক ওই ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মোঃ হায়দার আলী সরদারের ছেলে এবং মোঃ রেজাউল করিম ভোলা একই গ্রামের মোঃ জামির কাজীর ছেলে।  

তারা হলেন- উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, ঈশ্বরদী পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ প্রধান, যুবলীগ কর্মী সজিব শেখ, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফারুক ইব্রাহিম তারেক এবং দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম ভোলা।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে  ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় গত ১৯ আগস্ট উসামা হুসাইন (২১) নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ আরও ১০০/১২০ জন অজ্ঞাতনামা আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের হামলার দায়ে থানায় একাধিক মামলা হয়েছে। সেই মামলাগুলোয় অভিযুক্ত আসামিদের মধ্যে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy