কোটালীপাড়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে কোটালীপাড়া

2024-09-24T16:03:05+00:00
2024-09-24T16:03:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৩ পিএম   (ভিজিট : ১৬৬)
X

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে কোটালীপাড়া বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি সুরেশ দাস, সাধারণ সম্পাদক ইদ্রিসুর রহমান, শিক্ষক হাবিবুর রহমান মুকুল, মামুনুর রশীদ, নন্দ লাল বিশ্বাস প্রমুখ।

শিক্ষকরা বলেন, বৈষম্য দূরীকরণের জন্য মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। একইসঙ্গে জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষকদের পদায়ন ও বদলি বন্ধ করতে হবে।

মানববন্ধন শেষে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসব দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy