কোটালীপাড়ায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নিহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নজরুল ইসলাম(৩৫)নিহত হয়েছেন।তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামে। পিতার

2024-09-24T17:25:31+00:00
2024-09-24T17:25:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নিহত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৫ পিএম   (ভিজিট : ১২৯)
X

গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নজরুল ইসলাম(৩৫)নিহত হয়েছেন।তার বাড়ি কুড়িগ্রাম সদর  উপজেলার মোগলবাসা গ্রামে। পিতার নাম জবের শেখ।

আজ মঙ্গলবার(২৪)সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর এলাকায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, মাহুত নজরুল ইসলামের কোন ভুল সংকেত পেয়েই তাকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ের নিচে পিষ্ট করে হাতিটি। ফলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

গোপালগঞ্জ বন বিভাগের জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেছেন, পশু ডাক্তার সহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রনে নেয়ার জন্য ইতোমধ্যে গাজিপুর থেকে রওনা হয়েছেন বলে জানান।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশের পোষ্টমর্টেম শেষে স্বজনদের কাছে তার লাশ বুঝে দেয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy