টঙ্গীতে নির্মল বায়ু নিশ্চিত ও জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ক কর্মশালা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে নির্মল বায়ু নিশ্চিত ও জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর

2024-09-24T18:22:03+00:00
2024-09-24T18:22:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে নির্মল বায়ু নিশ্চিত ও জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ক কর্মশালা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২২ পিএম   (ভিজিট : ১৫২)
X

গাজীপুরের টঙ্গীতে নির্মল বায়ু নিশ্চিত ও জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ) ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রামের এ্যাডভোকেসি ও ক্যাম্পেইন কো-অর্ডিনেটর মীর রেজাউল করিম, আইইউবিএটি'র পরিবেশ বিজ্ঞানের সহযোগি অধ্যাপক ড. ফেরদৌস আহম্মেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন গাজীপুরের সহ-সভাপতি ইশরাত জাহান, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার (টঙ্গী) মানস বিশ্বাস প্রমুখ।

কর্মশালায় বক্তারা বায়ু, পানি, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর ক্ষতিকর দিক গুলো তুলে ধরে পরিবেশ রক্ষায় গণমাধ্যম কর্মীদের ভুমিকা রাখার জোরালো আহবান জানান। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy