নড়াইলে মানহানির মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে বিগত ২০১৬ সালে দায়েরকৃত একটি মানহানির মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)

2024-09-24T18:31:25+00:00
2024-09-24T18:31:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে মানহানির মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৩৩)
X

নড়াইলে বিগত ২০১৬ সালে দায়েরকৃত একটি মানহানির মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রে মেহেদী হাসান এ খালাস আদেশ দেন।

আদালত সূত্রে জানাগেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় এক সমাবেশে স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা ও শেখ মুজিবুর রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যকে বিভ্রান্তি মূলক আখ্যা দিয়ে ঐ বছরের ২৪ ডিসেম্বর রায়হান ফারুকী ইমাম নামে এক ছাত্রলীগ নেতা বাদি হয়ে বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে মানাহানির মামলা দায়ের করেন। 

মামলার বাদি আদালতে উপযুক্ত কারণ উপস্থাপন ছাড়া দীর্ঘ দিন অনুপস্থিত থাকায় আজ মঙ্গলবার মামলায় অভিযোগ গঠনের ধার্য দিনে আদালত মামলাটি খারিজ করে অভিযুক্ত বেগম খালদা জিয়াকে খালাস প্রদান করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy