জাতীয় করণের দাবীতে কাহালুতে মানব বন্ধন

কাহালু (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন

2024-09-24T18:35:52+00:00
2024-09-24T18:35:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় করণের দাবীতে কাহালুতে মানব বন্ধন
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৮৬)
X

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে গত মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পরিবারের আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। 

মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী আফিসার মেরিনা আফরোজ এর মাধ্যমে শিক্ষা উপদেষ্ঠা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন। 

উক্ত মানব বন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এ বি এম হাফিজুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সভাপতি, কাহালু টি এন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক  ডা. আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলহাজ্ব আব্দুল করিম, সহ-সভাপতি ও বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলম (শাহীন), সহ-সভাপতি কর্নিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী, অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু হাসান প্রামানিক, নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাবেক আহবায়ক  জয়নুল আবেদীন খান ফিরোজ, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আবু রেজা (রিপন), বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, শিক্ষক নেতা বেলায়েত হোসেন, জিল্লুর রহমান,পাইকড় শাহ জামালিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবু সাঈদ, শিলকঁওর মেজবাউল উলুম আলিম মাদরাসার সুপার আব্দুর রহিম, সাকোহালী দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, তিনদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন, পিড়াপাঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুর রহমান,কালীপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ডাঃ আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মতিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক মন্ডলী। 

           




                                                                                  
                                                                






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy