সিংড়ায় কচুরিপানার মধ্যে মিললো যুবকের লাশ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় দুপুর ১২ টার দিকে কয়েকজনের সঙ্গে বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয় আলী (২০)

2024-09-24T18:55:48+00:00
2024-09-24T18:55:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংড়ায় কচুরিপানার মধ্যে মিললো যুবকের লাশ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১৯০)
X

নাটোরের সিংড়ায় দুপুর ১২ টার দিকে কয়েকজনের সঙ্গে বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয় আলী (২০) নামের এক যুবকের। 

সিংড়া পৌর এলাকার ২নং ওয়ার্ডের উত্তর দমদমা পূর্বপাড়া এলাকার মোঃ আবু তালেবের বড় ছেলে সে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুব দেওয়ার পর আর তার খোঁজ পাওয়া যায় না, সাথে থাকা ব্যক্তি ও পরিবারের সদস্যরা মিলে অনেক খোঁজাখুঁজির পরে উজান থেকে ভেসে আসা কচুরিপানার মধ্যে তার মৃত দেহ পাওয়া যায়। 

পরিবারের সদস্য ও স্থানীয়রা আশংকা করছেন ডুব দেওয়ার পর পানির নিচে মাছ ধরা অবস্থায় নিঃশ্বাস ফুরিয়ে আসতে থাকলে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে অবাঞ্চিত  কচুরিপানায় আটকে গিয়ে তার মৃত্যু ঘটে।

তাকে খুঁজে পাওয়ার পর দেহ খুঁজে পাওয়ার পর এলাকাবাসী ও পরিবারের মোহাম্মদ আলীকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

সন্তানের অকাল মৃত্যুতে মা-বাবা সহ পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতন পড়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy