২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

আমরা ঢাকাবাসী’ সংগঠনের সভাপতি মো. সামসুল হক ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাহারের বিরুদ্ধে

2024-09-24T20:22:45+00:00
2024-09-24T20:22:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংবাদ সম্মেলনে অভিযোগ
২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২২ পিএম   (ভিজিট : ১৪৪)
X

আমরা ঢাকাবাসী’ সংগঠনের সভাপতি মো. সামসুল হক ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাহারের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান দ্বীন ফার্নিচারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- আমরা ঢাকাবাসী সংগঠনের সাধারণ সম্পাদক জামাল নাসের চৌধুরী, সামসুল হকের ছোট ভাই রফিকুল হক, দুই ছেলে মিরাজুল হক ও সাজিদুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সামসুল হক বলেন, ২০০৫ সালে কদমতলী এলাকায় আমরা সাড়ে ১৭ শতাংশ জমি ক্রয় করি। দীর্ঘদিন ওই জমি স্বৈরাচারী সরকারের লোকজন ভোগদখল করতে দেয়নি। সম্প্রতি আমরা ওই জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে বিএনপির নাম ভাঙিয়ে বাহার ও তার চাচাতো ভাই মিরাজ বাধা দেন। একপর্যায়ে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় বাহারের নেতৃত্বে একদল লোক আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। মারধর করে ছেলে সাজিদুল হকের মাথা ফাটিয়ে দেয়। তাদের অব্যাহত হুমকিতে আমরা আতঙ্কিত।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা বাহার বলেন, চাঁদা দাবির যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। যে জমির কথা বলা হচ্ছে সেখানে আমরা পৈতৃক ও ক্রয় সূত্রে জমি পাব। আমাদের না জানিয়ে তারা নির্মাণ কাজ করতে গেলে আমরা বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে সামসুল হকের লোকজন উল্টো আমাকে ও আমার স্বজনদের ওপর হামলা চালিয়ে আহত করেছে।

জানা গেছে, এ ঘটনায় দুপক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, দুপক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy