আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের মহড়া

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের মহড়া ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।গতকাল দুপুর থেকে সন্ধ্যায়

2024-09-25T13:14:33+00:00
2024-09-25T13:14:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের মহড়া
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৪ পিএম   (ভিজিট : ১৩৮)
X

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের মহড়া ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। 

গতকাল দুপুর থেকে  সন্ধ্যায় পর্যন্ত  কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: মনিরুজ্জামান মিঠু এবং অতি:ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মো: হুমায়ন কবীরের নেতৃত্বে সংশ্লিষ্ট থানার অফিসাররা থানা এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন।

গণসংযোগে খুলনা থানাধীন রুপসা ট্রাফিক মোড়-ময়লাপোতা মোড়-শিববাড়ি মোড়-জোড়াগোট মোড় এবং খানজাহান আলী থানাধীন আটরা-শিরোমণি-পথেরবাজার পযর্ন্ত সকল পয়েন্টে খুলনাস্থ বিভিন্ন পর্যায়ের জনতা পুলিশের কার্যক্রমকে সাদুবাদ জানিয়ে স্বাগত করেন।

পুলিশ বহরে পুলিশ ও জনতা খুলনা মহানগরীকে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও ইভটিজিং মুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন।

কেএমপি’র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহানগরীর বয়রা, শিববাড়ি, রুপসা, পিটিআই, রয়েল ও আপিল গেট মোড়ে ২১০ টি যানবাহনের চালক ও হেলপারদের ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy