বানানো বোনের বাড়িতে ভাইয়ের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির সদর উপজেলায় বানানো বোনের (ধর্ম বোন) বাড়িতে লিটন হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)

2024-09-25T14:03:16+00:00
2024-09-25T14:03:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বানানো বোনের বাড়িতে ভাইয়ের মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৩ পিএম   (ভিজিট : ১৪১)
X

ঝালকাঠির সদর উপজেলায় বানানো বোনের (ধর্ম বোন) বাড়িতে লিটন হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে নথুল্লাবাদ ইউনিয়নের বাড়ৈয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত লিটন হাওলাদার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের খাওক্ষির গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে।তিনি পেশায় একজন গাছ কাটার শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল রাত সাড়ে ১০ টার দিকে লিটন তার বানানো বোন লিপির বাবাবাড়ি বাড়ৈয়ারা গ্রামে আসেন। এর আগেও তিনি ওই বাড়িতে আসা যাওয়া করতেন।  

রাত অনুমান আড়াইটার দিকে লিটন হাওলাদারের বমি ও পাতলা পায়খানা শুরু হয়।পরে তার  ডাকচিৎকারে  ঘরের অন্যান্য লোকজন সজাগ হয়। পরে রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর  হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy