নাটোরে বিএনপি নেতার বিরুদ্ধে সিনেমা হল ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে বিএনপি নেতা ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর বিরুদ্ধে আনন্দ সিনেপ্লেক্স ভাংচুর, লুটপাট, জবরদখল ও প্রাণনাশের

2024-09-25T15:11:21+00:00
2024-09-25T15:11:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাটোরে বিএনপি নেতার বিরুদ্ধে সিনেমা হল ভাংচুর ও লুটপাটের অভিযোগ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১১ পিএম   (ভিজিট : ১৭০)
X

নাটোরের গুরুদাসপুরে বিএনপি নেতা ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর বিরুদ্ধে আনন্দ সিনেপ্লেক্স ভাংচুর, লুটপাট, জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। 

বুধবার বেলা ১১টার দিকে শহরের একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনন্দ সিনেপ্লেক্সের মালিক ও গণমাধ্যমকর্মী আনিসুর রহমান অভিযোগ করে জানান, চুক্তিনামা অমান্য করে গত ৮ আগষ্ট সন্ধ্যায় গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মশিউর রহমান বাবলুর নির্দেশে প্রায় ৫০ থেকে ৬০ জন আনন্দ সিনেপ্লেক্সে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পরে আসবাবপত্র, কম্পিউটার, ল্যাপটপ, প্রজেক্টটরসহ সিনেপ্লেক্সে থাকা সব মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে চলে যায়। দুই ঘণ্টাব্যাপী তাণ্ডব ও লুটপাট চালায় তারা। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভাঙচুর ও লুটপাটের সময় হামলাকারীদের নিষেধ করলে তারা হল মালিক ও ম্যানেজারকে প্রাণনাশের হুমকি প্রদান করে। 

হল মালিক আনিসুর রহমান আরও জানান, বিএনপি নেতা মশিউর রহমান বাবলু ক্ষমতার দাপট দেখিয়ে হামলা চালিয়ে তার অপূরনীয় ক্ষতি করেছে। 

এ বিষয়ে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন তিনি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিচারের দাবি জানান তিনি।

বিএনপি নেতা, সাবেক পৌরসভার মেয়র মশিউর রহমান বাবলু জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সিনেমা হলে অনৈতিক কাজ চলায় স্থানীয়রা উত্তেজিত হয়ে ভাংচুর করেছে। তিনি নন বরং আনিসুর রহমানই চুক্তি ভঙ্গ করেছেন। নানা অজুহাতে তিনি ঠিকঠাকভাবে ভাড়া প্রদান করেননি। 

প্রায় তিন বছরে ভাড়া বাবদ মাত্র ৮০ হাজার টাকা দিয়েছেন। পরে তিনি তার সম্পদ নিজের হেফাজতে নিয়েছেন।

গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, এই ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে সাধারণ ডায়েরী করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy