বগুড়ার মহাস্হানে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার শিবগঞ্জে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার (২৫ সেপ্টেম্বর)

2024-09-25T15:15:26+00:00
2024-09-25T15:15:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বগুড়ার মহাস্হানে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৫ পিএম   (ভিজিট : ১৮৬)
X

বগুড়ার শিবগঞ্জে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা মহাস্থানগড় এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বুধবার সকাল ৭টায় স্থানীয় ইউনিয়নের এক গ্রাম্য পুলিশের মাধ্যমে তিনি খবর পান। পরে তিনি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ কড়ই গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার পরনে ছিল পাজামা ও পাঞ্জাবি। 

মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy