মোংলায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ কর্মী ও তার ভাই আটক

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোংলায় ০২ টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার ভাইকে আটক করেছে

2024-09-25T15:24:26+00:00
2024-09-25T15:24:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মোংলায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ কর্মী ও তার ভাই আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৪ পিএম   (ভিজিট : ১৩৫)
X

বাগেরহাটের মোংলায় ০২ টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার ভাইকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। 

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেনকে আটক করেন কোস্টগার্ডের সদস্যরা।

পরে সাদ্দামের তথ্য অনুযায়ী তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়।

এসময়, ঘর তল্লাশি করে ১ টি অবৈধ বিদেশী শটগান, ১টি অবৈধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ০২ রাউন্ড ফাঁকা কার্তুজ ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটক সাদ্দম হোসেন ও ফিরোজ আহমেদ মোংলা পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের দুই ছেলে। তারা দুজনই যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে যৌথ ভাবে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করা হয়। তাদের সংরক্ষণে থাকা অবৈধ বিদেশী অস্ত্র গোলাবারুদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে।

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy