পেট্রোলের ড্রাম বিস্ফোরণে ম্যানেজার নিহত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বাজারে একটি মিনি পেট্রোল পাম্পের ‘পেট্রোলের ড্রাম’ বিস্ফোরণে পাম্প ম্যানেজার মারুফ হোসেন সোহাগ (৩৩)

2024-09-25T15:40:01+00:00
2024-09-25T15:40:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পেট্রোলের ড্রাম বিস্ফোরণে ম্যানেজার নিহত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪০ পিএম   (ভিজিট : ২২১)
X

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বাজারে একটি মিনি পেট্রোল পাম্পের ‘পেট্রোলের ড্রাম’ বিস্ফোরণে পাম্প ম্যানেজার মারুফ হোসেন সোহাগ (৩৩) নিহত হয়।

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চিলাহাটি বাজারে ঘটনাটি ঘটে। সোহাগ চিলাহাটি পাটোয়ারীপাড়া এলাকার এরফান হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই মিনি পাম্পের তেলের ড্রামে লিকেজ ধরা পড়ে। 

লিকেজ সারার জন্য ওয়েল্ডিং মেকারকে ডেকে আনে পাম্পের কর্মচারী। লিকেজ বন্ধ করার জন্য ওয়েল্ডিং করার সময় হঠাৎ ড্রামটির বিস্ফোরণ ঘটে। 

এতে পাশে দাড়িয়ে থাকা পাম্প ম্যানেজার সোহাগের দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে চিলাহাটি ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মহসীন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy