শেরপুরে আদালতের হাজত থেকে পালানো আসামী পুনরায় গ্রেফতার

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে জাল টাকা মামলার রিমান্ড শুনানীর ধার্য্যর দিনে আদালতের হাজতে থাকা মোঃ রাজু আহামেদ (২৫) নামে এক আসামি

2024-09-25T15:46:03+00:00
2024-09-25T15:46:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে আদালতের হাজত থেকে পালানো আসামী পুনরায় গ্রেফতার
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৬ পিএম   (ভিজিট : ১২৮)
X

শেরপুরে জাল টাকা মামলার রিমান্ড শুনানীর ধার্য্যর দিনে আদালতের হাজতে থাকা মোঃ রাজু আহামেদ (২৫) নামে এক আসামি ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে অভিনব কায়দায় পালিয়ে যাবার পর পুলিশ তাকে ২৫ সেপ্টেম্বর বুধবার ভোররাতে পুনরায় গ্রেফতার করেছে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মোঃ খোরশেদ আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় সংঘবদ্ধ জাল টাকা কারবারি দলের তিন সদস্য নালিতাবাড়ী উপজেলার পশ্চিম গুগড়াকান্দি গ্রামের জনৈক শহিজ উদ্দিন আহালুর ছেলে মোঃ শাহিন (২৭), নকলা উপজেলার বানেশ্বরদী গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ রাজু আহামেদ (২৫) ও একই উপজেলার ভূরদী গ্রামের মৃত আলহাজ্ব বেলায়েত হোসেনের ছেলে আনোয়ার হোসেন বাবু (৬৫) কে গত ১৮ সেপ্টেম্বর ঝিনাইগাতী থানার পুলিশ ৮ হাজার জাল টাকাসহ ওই তিন জাল টাকা কারবারিকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে। 

মঙ্গলবার রিমান্ড শুনানীর দিন ধার্য্য থাকায় জামালপুর জেলা কারাগারে থাকা ওই তিন আসামিকে শেরপুর আনা হলে আদালতের হাজত খানায় তাদের রাখা হয়। এদিকে বিকেল ৪টার দিকে হাজতে থাকা আসামি মোঃ আনোয়ার হোসেন বাবু হাজত ইনচার্জকে জানায় তার বুকে ব্যথা অনুভব করছেন। 

এসময় হাজত ইনচার্জ ওই হাজতের দরজা খোলা মাত্র সংঘবদ্ধ জাল টাকা কারবারি দলের দুই সদস্য ও আসামী মোঃ রাজু আহামেদ ও মোঃ শাহিন কৌশলে হাজত থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় আদালত প্রাঙ্গণে শাহিনকে পুলিশ আটক করলেও মোঃ রাজু আহামেদ পালিয়ে যায়। 

পরদিন ২৫ সেপ্টেম্বর বুধবার ভোররাতে পলাতক আসামি মোঃ রাজু আহামেদকে পুলিশ গ্রেফতার করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy