দাম বাড়ার খবরে বরিশালে ইলিশের বাজারে ভোক্তার অভিযান

বরিশাল ব্যুরো চীফ

সারাবাংলা

ভারতে ইলিশ রপ্তানির খবরে বরিশালের বাজারে দাম বৃদ্ধির খবরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা ১২টায়

2024-09-25T17:34:22+00:00
2024-09-25T17:36:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাম বাড়ার খবরে বরিশালে ইলিশের বাজারে ভোক্তার অভিযান
বরিশাল ব্যুরো চীফ
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৪ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৪ ৫:৩৬ পিএম  (ভিজিট : ১৫৪)
X

ভারতে ইলিশ রপ্তানির খবরে বরিশালের বাজারে দাম বৃদ্ধির খবরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা ১২টায় বরিশালের পোর্টরোড পাইকারী মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মৎস্য পাইকারী ও খুচরা বিক্রেতাদের সতর্ক করে ভোক্তা অধিকার। আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে সে লক্ষ্যে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়।

তবে অভিযানে ইলিশের দামে কোনো অসংগতি পাওয়া যায়নি বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বাজারে এক কেজির ইলিশ প্রতি মণ ৬৮ হাজার, ১২ শ গ্রাম ৭২ হাজার, এলসি ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক অপূর্ব অধিকারী বলেন, কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে মৎস্য অধিদফতরের দাবি, ইলিশ পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর দাম কিছুটা বাড়লেও তা একেবারেই কম বলে জানান বরিশালের মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy