শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে থাকবে মহানগর পুলিশ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বাঙালি হিন্দু সম্প্রদয়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবারও গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ

2024-09-26T12:33:42+00:00
2024-09-26T12:33:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে থাকবে মহানগর পুলিশ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৩ পিএম   (ভিজিট : ১৭৮)
X

বাঙালি হিন্দু সম্প্রদয়ের  সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবারও গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। 

এ লক্ষে গতকাল বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত  কেএমপির  সদর দপ্তরের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার বলেন, দুর্গাপূজা প্রস্তুতিকাল এবং চলাকালীন ও প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নগরীর প্রতিটা পূজা মন্ডপ পরির্দশন করেছেন।

প্রতিটা পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব সেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। যে কোন অনাকাক্সিক্ষত ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে জানাতে অনুরোধ করেন তিনি।

পুলিশ কমিশনার আরো বলেন ‘আমরা সেই বাংলাদেশের প্রত্যাশা করি, যেখানে সকল ধর্মের মানুষ নির্বিঘেœ নিজ নিজ ধর্ম পালন করতে পারে’।

সভায় খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার. সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, খুলনা মহানগরীর সবগুলো থানা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারীগণ এবং খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy