শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনায় আরও ৩ জন গুরুতর

2024-09-26T12:46:24+00:00
2024-09-26T12:46:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১২৯)
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত মেরাজ মণ্ডল(১৯) শাহজাদপুর পৌর সদরের পাড়কোলা মহল্লার বরকত মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা  সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পৌর সদরের পাড়কোলা বাজারের সামনে পাবনাগামী একটি ট্রাকের সাথে একটি যাত্রীবাহী  অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। 

দ্রুত গতির ট্রাকের সাথে অটোরিকশার ধাক্কা লেগে যাত্রিবাহী অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই  রিক্সায় থাকা মেরাজ মন্ডল (১৯) নামের অটোরিকশার যাত্রী নিহত হয় । এসময় চালকসহ ৩ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শাহজাদপুর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা  এ তথ্য নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy