টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাংকারের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাহারতা গ্রামে

2024-09-26T14:57:51+00:00
2024-09-26T14:57:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাংকারের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৭ পিএম   (ভিজিট : ১২৮)
X

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাহারতা গ্রামে এ ঘটনা ঘটে।

রায়হান উপজেলার নলুয়া পাহাড়কাঞ্চনপুর এলাকার মোহাম্মদ নূরু মিয়ার ছেলে এবং এবি ব্যাংকের সখীপুর উপ-শাখার সহকারী ম্যানেজার ছিলেন।

সখীপুর থানার এসআই (সাব ইন্সপেক্টর) সাঈদুল স্থানীয়দের বরাতে জানান, রায়হান গতকাল তার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে যান। 

বৃহস্পতিবার সকালে পানির মোটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হন। এ সময় বাড়ির লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি রায়হান আজ সকালে গোসল করার জন্য মোটরের সুইচ চাপ দিয়েছিলেন। কিন্তু মোটরের তার কোনোভাবে লিক থাকার কারণে পুরো মোটরটাই বিদ্যুতায়িত হয়ে যায়। পরে তিনি মোটরে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হন। আত্মীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy