বিজয়নগরে ভুয়া সাংবাদিক, প্রাইভেটকারসহ আটক ৫

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

বিজয়নগরে মাদক সেবন করতে এসে পুলিশের হাতে ৫জন আটক। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাইভেটকারসহ ৫ ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজয়নগর

2024-09-26T15:55:37+00:00
2024-09-26T16:10:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে ভুয়া সাংবাদিক, প্রাইভেটকারসহ আটক ৫
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫৫ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৪ ৪:১০ পিএম  (ভিজিট : ২৪০)
X

বিজয়নগরে মাদক সেবন করতে এসে পুলিশের হাতে ৫জন আটক। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাইভেটকারসহ ৫ ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজয়নগর থানা  পুলিশ।

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাজীপুর জেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে প্লাস্টিক ব্যবসায়ী রাহিম রানা চৌধুরী (২৮), মৃত আতর আলীর ছেলে সায়েদ আহম্মেদ স্বপন (৩০)  নরসিংদী জেলার মো. আসাদ মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া (২২) মো. আবুলের ছেলে মো. জোবায়ের হোসেন (৩৫), ও কিশোরগঞ্জ জেলার মো. বাদল মিয়ার ছেলে মো. মোমেন মিয়া (২৫),মাদক সেবন করতে এসে পুলিশের হাতে ৫জন আটক হয় তারা সবাই হলো প্লাস্টিক ব্যবসায়ী।

জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাত গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা সাকিনস্থ খাটিংগা ব্রিজে রাতে টহল দিচ্ছিলেন। 

এসময় একুশে নিউজ স্টিকার যুক্ত একটি প্রাইভেটকারকে থামতে সংকেত দেন পুলিশ। পরে গাড়ি থামালে ভেতরে থাকা ৫জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা সাংবাদিক পরিচয় দেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাদেরকে থানা হেফাজতে আনা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ভূয়া সাংবাদিকের পরিচয়ে ৫ জনকে আটক করা হয়েছে প্রাইভেটকার সহ।

প্রাথমিক পর্যায় ধারণা করা হচ্ছে মাদক সেবন করতে এসেছে তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy