কোটালীপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব সার্বজনীন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের

2024-09-26T17:45:27+00:00
2024-09-26T17:45:27+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১২৯)
X

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব সার্বজনীন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভায় ক্যাপ্টেন আসিব নেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) প্রতীক দত্ত,কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র বালা,রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহামুদ কালু, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল ইসলাম পান্না, কলাবাড়ী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস, কান্দি ইউনিয়নের চেয়ারম্যান তুষার মধু, সাংবাদিক মিজানুর রহমান বুলু,গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।

উপজেলার বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ বছর উপজেলার পৌরসভায় ১৬টি পূজা মন্ডপসহ ১১টি ইউনিয়নে সর্বমোট ৩২২টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy