স্কুলে হি'ন্দু ছাত্রীদের হি'জাব পরতে বাধ্য করলেন শিক্ষক, অতঃপর...

রংপুর ব্যুরো

সারাবাংলা

হিন্দু ছাত্রীদের হিজাব পরতে বাধ্য করার অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে রংপুর শহরের দাসপাড়ায় মোসলেম উদ্দিন বালিকা

2024-09-27T13:53:15+00:00
2024-09-27T13:57:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্কুলে হি'ন্দু ছাত্রীদের হি'জাব পরতে বাধ্য করলেন শিক্ষক, অতঃপর...
রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৩ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৪ ১:৫৭ পিএম  (ভিজিট : ২৪৭)
X

হিন্দু ছাত্রীদের হিজাব পরতে বাধ্য করার অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে রংপুর শহরের দাসপাড়ায় মোসলেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে। 

বিক্ষোভের জেরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফিজুর রহমান ও ধর্মীয় শিক্ষক মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসক। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও মোসলেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিম।

এর আগে, বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হিন্দু ছাত্রীরা প্রধান শিক্ষকসহ অভিযুক্ত দুই শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করে। এ সময় তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। এই বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর পরিস্থিতি শান্ত হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভরত কয়েকজন হিন্দু ছাত্রীকে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে হিজাব পরতে বাধ্য করার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ করতে শোনা গেছে।

ভিডিওটি মোসলেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের বলে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি ঘটনার সময় ওই স্কুলে উপস্থিত ছিলাম। সেই সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সভায়ও উপস্থিত ছিলাম। এলাকার পরিস্থিতি এখন ভালো রয়েছে।’

এ ব্যাপারে কথা বলতে প্রধান শিক্ষক মোফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে কোনও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। ধর্মীয় শিক্ষক মোস্তাফিজার রহমানের মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল করিম বলেন, ‘প্রধান শিক্ষকসহ দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। সেখানে হিজাব পরতে বাধ্য করার অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে আরও কিছু অভিযোগ রয়েছে। অভিযোগকারী ছাত্রীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী।’

তিনি আরও বলেন, ‘গতকালের স্কুলের উদ্ভূত পরিস্থিতি জানার পর আমি ওই স্কুলে ছুটে যাই। সেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে স্কুলে বসেই অভিযুক্ত প্রধান শিক্ষক ও ধর্মীয় শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy