সেনা কর্মকর্তা তানজিম হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)

2024-09-27T14:05:15+00:00
2024-09-27T14:05:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনা কর্মকর্তা তানজিম হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৫ পিএম   (ভিজিট : ২০৬)
X

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় এ তথ্য জানিয়েছেন, র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

গ্রেপ্তার মো. সাদেক (৪১) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফাঁসিয়াখালী এলাকার মো. খায়রুজ্জামানের ছেলে।

এর আগে ঘটনার দিন গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি মো. বাবুল ওরফে বাবুল ডাকাতসহ ৬ জনকে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার সাদেক সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িত থাকার ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। সে মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি।

তিনি জানান,বৃহস্পতিবার ভোরে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় এজাহারভুক্ত এক আসামি অবস্থান করছে এমন খবরে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মো. সাদেককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশ, র‍্যাব ও সেনা সদস্যরা যৌথ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এর আগে গত সোমবার রাত ৩টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে মারা যান লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন।

টাঙ্গাইলে জন্মগ্রহণকারী নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy