শ্রীপুরে মসজিদের ব্যাটারি চুরির অপবাদে যুবককে নির্যাতনে হত্যার অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে মসজিদের ব্যাটারী চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতনের ১৩ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাফিল (২৪) নামে

2024-09-27T15:07:48+00:00
2024-09-27T15:07:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে মসজিদের ব্যাটারি চুরির অপবাদে যুবককে নির্যাতনে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৭ পিএম   (ভিজিট : ১৪৮)
X

গাজীপুরের শ্রীপুরে মসজিদের ব্যাটারী চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতনের ১৩ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাফিল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের বাবা নাসির উদ্দিন ওইদিন রাত ১১ টায় শ্রীপুর থানায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

নিহত ইসরাফিল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী বাড়ি গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী। শৈলাট মেডেকেল মোড় মসজিদের ব্যাটারি চুরির হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

আসামীরা হলো একই ইউনিয়নের শৈলাট মেডিকেল মোড় গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে কামরুল হাসান লিটন (৫০), মৃত খলিলুর রহমানের ছেলে বাবুল মন্ডল (৪৫) এবং মৃত টেপপাঞ্জুর ছেলে শফিকুল ইসলাম (৩২) সহ অজ্ঞাত ৬/৭ জন। 

কামরুল হাসান লিটন গাজীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ইসরাফিলের মৃত্যুর সংবাদে তারা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে।

নিহতের বাবা থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭ টায় অভিযুক্তরা ছেলে ইসরাফিলকে গলায় চেপে ধরে বাড়ী থেকে ডেকে শৈলাট মেডিকেল মোড় স্কুল মাঠে নিয়ে যায়। সেখানে মসজিদের ব্যাটারী চুরির মিথ্যা অপবাদে তাকে হাত পা বেঁধে শরীরের গরম পানি ঢেলে দেয়। একপর্যায়ে তারা রড ও লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ছেলেকে পিটিয়ে দুই পা ভেঙ্গে ফেলে দুপুর ২ টা পর্যন্ত মাঠে ফেলে রাখে। 

শরীরের গরম পানি ঢেলে দেওয়ায় ইসরাফিলের দুই পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ফুসকা পড়ে যায়। খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে গেলে তাকেও মারপিট করে। হামলাকারীরা তার ছেলেকে চাপ প্রয়োগ করে তাদের শিখানো জবান বন্ধী ও সাদা কাগজে স্বাক্ষর নেয় এবং ছেলের বাবার কাছ থেকেও জোরপূর্বক নন জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে দেয়। 

এ ঘটনায় আইনের আশ্রয় নিলে হামলাকারীরা আমাকেসহ আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনাস্থল থেকে আমার ছেলেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রাখি।

অবস্থার অবনতি হলে বুধবার (২৬ সেপ্টেম্বর) ওই হাসপাতাল থেকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত কামরুল হাসান লিটনকে ফোন দিলে বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, নিহতের বাবা গত রাতে মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy