কেন্দুয়ায় ঢিলের আঘাতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় প্রসাব করার সময় অন্যের ঢিলের আঘাতে সিরাজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহতের অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে

2024-09-27T15:56:36+00:00
2024-09-27T15:56:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ঢিলের আঘাতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫৬ পিএম   (ভিজিট : ১১১)
X

নেত্রকোনার কেন্দুয়ায় প্রসাব করার সময় অন্যের ঢিলের আঘাতে  সিরাজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহতের অভিযোগ উঠেছে।  

ঘটনাটি ঘটেছে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে। নিহত সিরাজুল ইসলাম ঐ গ্রামের মিয়া বক্সের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) সন্ধায় বাড়ির সামনে প্রসাব করতে যান সিরাজুল ইসলাম। এসময় পিছন দিক থেকে কে বা কাহারা ঢিল দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন তিনি। এর কিছুক্ষন পর রাতে নিজ বাড়িতে তিনি মারা যান।

তবে কাদের ঢিলের আঘাতে তিনি মারা গেছেন তা সঠিক করে বলতে পারে না পরিবারের লোকজন। 

এব্যাপারে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) উমর আকবর বলেন, উপজেলার কামারগাঁও গ্রামের সিরাজুল ইসলামের নিহতের ঘটনাটি পরিবারের বক্তব্যের সাথে নিহতের আঘাতের কিছু অমিল পাওয়া যায়।

মরদেহটি রাতে থানায় আনা হয়েছে এবং আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই আসল ঘটনা বের হয়ে আসবে।এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy