ঈশ্বরদীতে শিক্ষার্থীকে হাতুড়ি পেটা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনা ঘটেছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার

2024-09-28T14:43:16+00:00
2024-09-28T14:43:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে শিক্ষার্থীকে হাতুড়ি পেটা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৩ পিএম   (ভিজিট : ১০৮)
X

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনা ঘটেছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরমিরকামারি ত্রিমোহনী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মজিদ সরদারের ছেলে রাতুল (১৮) নামে ওই শিক্ষার্থীকে কয়েকজন অপরিচিত ব্যক্তি দুইটি  মোটরসাইকেল ও একটি অটোতে জোরপূর্বক তুলে নিয়ে যায়।  পরে তাকে একটি নির্জন পরিত্যক্ত রাইস মিলে  নিয়ে হাতুড়ি দিয়ে নির্মমভাবে মারধর করে। আহত রাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শফিকুল ইসলাম শামীম জানিয়েছেন, শুক্রবার রাতে রাতুল নামে একজন হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "ঘটনাটি লোকমুখে শুনেছি, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy