কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কালিহাতী উপজেলার বল্লা পোষ্ট অফিস পাড়া এলাকায় এ

2024-09-28T15:14:59+00:00
2024-09-28T15:14:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৪ পিএম   (ভিজিট : ১০৫)
X

টাঙ্গাইলের কালিহাতীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কালিহাতী উপজেলার বল্লা পোষ্ট অফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে শনিবার সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। নিহত যুবক ইয়াছিন (২৪) কালিহাতী উপজেলার বল্লা সিংগাইর এলাকার দীন ইলাহির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইয়াছিনসহ প্রায় ১০-১২ জন যুবক বল্লা পোষ্ট অফিস পাড়া এলাকায় বিশুর বাড়ীতে পরিত্যাক্ত একটি ঘরে প্রায়ই মাদক সেবন করতো। শুক্রবার রাতেও তাদের উপস্থিতি দেখতে পায় স্থানীয়রা। 

শনিবার সকালে বিশু মিয়ার স্ত্রী ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রতিবেদন করে মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে দাড়ালো আঘাতের আলামত রয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, নিহতের হাত-পা ভাঙ্গা, এছাড়াও শরীরে দাড়ালো অস্ত্রের আঘাত রয়েছে। 

কালিহাতী থানা পুলিশ ও সিআইডির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ওই যুবকসহ অন্যান্য আরো বেশ কয়েকজন ওই স্থানটিতে প্রায়ই মাদক সেবন করতো। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy