হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী প্রদান

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চলমান বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও

2024-09-28T15:20:22+00:00
2024-09-28T15:20:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী প্রদান
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২০ পিএম   (ভিজিট : ১০৩)
X

চলমান বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ প্রদান করেছে সেনাবাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে কিছু সংখ্যক ঢেউটিন, রবি শস্য বীজ ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন, রবি শস্য বীজ ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ তুলে দেন, সেনাবাহিনীর ২১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাসির, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।

উল্লেখ্য, হাজীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির কারণে গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ, বড়কুল পূর্ব ইউনিয়নসহ উপজেলার বেশ কিছু এলাকায় জানমালের ক্ষয়ক্ষতি হয়। যার ফলে বন্যার্ত মানুষের মাঝে গত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা এবং বন্যা দুর্গতদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ করে আসছে। এসব সহায়তা কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy