বড়াইগ্রামে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে আহত ৯

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রামে পুর্ব শত্রুতার জেড়ে আওয়ামীলীগ ও বিএনপি মধ্যে সংঘর্ষে নয়জন আহত ও চার বাড়ি ঘর ভাংচুর করার

2024-09-28T15:24:48+00:00
2024-09-28T15:54:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বড়াইগ্রামে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে আহত ৯
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৪ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৪ ৩:৫৪ পিএম  (ভিজিট : ৭৩৪)
X

নাটোরের বড়াইগ্রামে পুর্ব শত্রুতার জেড়ে আওয়ামীলীগ  ও বিএনপি মধ্যে সংঘর্ষে নয়জন আহত ও চার বাড়ি ঘর ভাংচুর করার ঘটনা ঘটেছে। 

গতকাল শুক্রবার রাত সারে ৮টার দিকে উপজেলার জোয়াড়ী সৈয়দ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতী হলে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন, বিএনপি কর্মী হাবিবুর রহমান (৩৫), মাহফুজুর রহমান (২৪), জুয়েল রানা (৩২), আল আমিন আকাশ (২৬), আল আমিন (২০), রিয়াদ হাসান (১৭), আব্দুর রহিম (২৮) ও আওয়ামীলীগ কর্মী কসের উদ্দিন (৫৬), জিল্লুর রহমান (৩৮), ওসমান আলী (১৮)। আহতদের মধ্যে হাবিবুর রহমান ও  মাহফুজুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বৃ-কাছুটিয়া গ্রামে বিএনপি কর্মী সাইফুর রহমানের সাথে জোয়াড়ী গ্রামের দুলাল হোসেনের সাথে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দির্ঘদিন যাবত বিরোধ চলে আসতেছিল। এরই সুত্র ধরে শুক্রবার রাতে কথাকাটি হয়। কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়।

সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন বলেন, আমাদের আম বাগানে দুলাল হোনেরা সব সময় অত্যাচার করে। আমরা প্রতিবাদ করলেই দলীয় প্রভাব খাটিয়ে মারপিট করে। 

শুক্রবার সন্ধায় চায়ের স্টলে রাজনৈক কথা বলা নিয়ে কথা কাটাকটির এক পর্যায়ে দুলাল হোসেন ও তার লোক নিয়ে এসে আমাদের উপরে হামলা করে। এতে ৬ জন আহত ও তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

তবে এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার দুলালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বড়াইগ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy